ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নেইমারের অভাব বুঝতে দেননি এমবাপ্পে

ads

চোটের কারণে দলে ছিলেন না তারকা ফরোয়ার্ড নেইমার। কিন্তু তার অভাব বুঝতে দিলেন না এমবাপ্পেরা। নিজে গোল করলেন আবার সতীর্থের গোলেও রাখলেন অবদান। ফরাসি তারকার নৈপুণ্যে লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাব পিএসজি।গতকাল শনিবার রাতের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পিএসজি। এমবাপ্পে ছাড়াও একটি করে গোল করেছেন আন্দের এররেরা ও পাবলো সারাবিয়া। এদিন ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি। তবে বিরতির পর প্রথম গোলের দেখা পায় শিরোপাধারীরা।


দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজি এগিয়ে যায় । ৪৭ মিনিটে এমবাপ্পের বাড়ানো পাস ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পিএসজিকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার এররেরা। এদিকে ৬৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি পায় পিএসজি। সুযোগ কাজে লাগিয়ে স্কোরবোর্ডে নাম লেখান বিশ্বকাপজয়ী তারকা।


তবে চলতি লিগে টানা সাত ম্যাচের জয় নিয়ে ২১ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে লিওঁ আর তৃতীয় স্থানে আছে রেন। ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে নান্তেস।

ads
ads
ads

Our Facebook Page